অনলাইন ডেস্ক
শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫ প্রিন্ট ১৮৮ বার পঠিত
বিদায়ী সপ্তাহে (১২-১৬ জানুয়ারি’২৫) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে ফাইন ফুডসের। সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির দর কমেছে ১৮.৬৬ শতাংশ।
আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ২৫৪ টাকা ৫০ পয়সা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ২০৭ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৪৭ টাকা ৫০ পয়সা।
সাপ্তাহিক দরপতন বা লুজার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংকের শেয়ার দর কমেছে ১৮.৩৪ শতাংশ।
আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৩৩ টাকা ৮০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ২৭ টাকা ৬০ পয়সায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৬ টাকা ২০ পয়সা।
১১.৪৩ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফারইস্ট ফাইন্যান্স।
আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৩ টাকা ৫০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৩ টাকা ১০ পয়সায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৪০ পয়সা।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ১০.৬৫ শতাংশ, এসবিএসি ব্যাংকের ১০.২৩ শতাংশ, ইসলামিক ফাইন্যান্সের ১০.১৯ শতাংশ, প্রগতী লাইফ ইন্স্যুরেন্সের ৯.৯২ শতাংশ, সিএপিএম আইবিবিএলের ৯.৪৭ শতাংশ, ইউনিয়ন ব্যাংকের ৮.৩৩ শতাংশ এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের ৮.১৬ শতাংশ দর কমেছে।
Posted ১১:৫৭ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com