Ad
x

সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৮ খাতে

শনিবার, ২৭ মার্চ ২০২১   প্রিন্ট   ৫৩৫ বার পঠিত

সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৮ খাতে

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৮ খাতে। অন্যদিকে দর বেড়েছে মাত্র ২ খাতে। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে পাট খাতে। এই খাতে ৬.৬ শতাংশ দর কমেছে। এরপরে আর্থিক খাতে ৫ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। মিউচ্যুয়াল ফান্ড খাতে ৪.২ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে প্রকৌশল খাতে ৪.১ শতাংশ, সেবা-আবাসন খাতে ৩.৯ শতাংশ, সিমেন্ট খাতে ৩.২ শতাংশ, আইটি খাতে ৩.১ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ৩ শতাংশ, বিবিধ খাতে ২.৯ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ২. ৮ শতাংশ, ফার্মা খাতে ২.৭ শতাংশ, কাগজ খাতে ২.৪ শতাংশ, বস্ত্র খাতে ১.৭ শতাংশ, জীবন বিমা খাতে ১.৪ শতাংশ, ট্যানারি খাতে ১ শতাংশ, সিরামিক খাতে দশমিক ৯ শতাংশ, ভ্রমন ও ব্যাংক খাতে দশমিক ২ শতাংশ করে লেনদেন হয়েছে।

অন্যদিকে দর বেড়েছে শুধুমাত্র সাধারণ বিমা ও খাদ্য খাতে।

Facebook Comments Box

Posted ০৩:৩০ অপরাহ্ণ | শনিবার, ২৭ মার্চ ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com