Ad
x

সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৩ খাতে

শনিবার, ১০ এপ্রিল ২০২১   প্রিন্ট   ৪১৩ বার পঠিত

সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৩ খাতে

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৩ খাতে। অন্যদিকে দর বেড়েছে মাত্র ৭ খাতে। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে বস্ত্র খাতে। এই খাতে ৫.৮ শতাংশ দর কমেছে। এরপরে ভ্রমণ-অবকাশ খাতে ৪.৯ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। কাগজ ও প্রকৌশল খাতে ২ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে মিউচ্যুয়াল ফান্ড খাতে ১.৫ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ১.১ শতাংশ, বিবিধ খাতে ১ শতাংশ, আইটি খাতে দশমিক ৮ শতাংশ, সেবা-আবাসন খাতে দশমিক ৪ শতাংশ, ট্যানারি খাতে দশমিক ৩ শতাংশ, সিমেন্ট ও ব্যাংক খাতে দশমিক ২ শতাংশ করে লেনদেন হয়েছে।

অন্যদিকে দর বেড়েছে ৭ খাতে। সবচেয়ে বেশি দর বেড়েছে সাধারণ বিমা খাতে । এই খাতে ১১.২ শতাংশ দর বেড়েছে। এছাড়া সিরামিক খাতে ৮.৫ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ২.৬ শতাংশ, আর্থিক খাতে ১.৯ শতাংশ, ওষুধ-রসায়ন খাতে দশমিক ৫ শতাংশ, খাদ্য ও পাট খাতে দশমিক ৩ শতাংশ দর বেড়েছে।

Facebook Comments Box

Posted ০৩:১৩ অপরাহ্ণ | শনিবার, ১০ এপ্রিল ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com