Ad
x

সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৬ খাতে

শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১   প্রিন্ট   ৩৬৬ বার পঠিত

সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৬ খাতে

বিদায়ী সপ্তাহে (১২-১৫ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৬ খাতে। অন্যদিকে দর বেড়েছে মাত্র ৪ খাতে। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে বস্ত্র খাতে। এই খাতে ৩.৩ শতাংশ দর কমেছে। আর সিরামিকস খাতে ২.৮ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। বিবিধ খাতে ২.৬ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে আর্থিক খাতে ২.৩ শতাংশ, কাগজ খাতে শতাংশ, ব্যাংক খাতে ২.২ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ১.৭ শতাংশ, প্রকৌশল খাতে ১.৬ শতাংশ, সেবা-আবাসন ও জ্বালনি-বিধ্যুৎ খাতে ১.৫ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ১.৪ শতাংশ, জীবন বিমা ও সিমেন্ট খাতে ১.১ শতাংশ, ফার্মা ও ভ্রমণ খাতে দশমিক ৫ শতাংশ, সাধারণ বিমা খাতে দশমিক ৩ শতাংশ ও আইটি খাতে দশমিক ২ শতাংশ দর কমেছে।

অন্যদিকে দর বেড়েছে ৪ খাতে। খাতগুলো হচ্ছে- কাগজ, ট্যানারি, পাট ও খাদ্য খাত।

Facebook Comments Box

Posted ০২:৩১ অপরাহ্ণ | শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com