নিজস্ব প্রতিবেদক
শনিবার, ০৩ অক্টোবর ২০২০ প্রিন্ট ৫৪৮ বার পঠিত
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১১ খাতে। অন্যদিকে দর বেড়েছে ৯ খাতে। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে জীবন বিমা খাতে। এই খাতে ৪.৪ শতাংশ দর কমেছে। দ্বিতীয় স্থানে থাকা সিমেন্ট খাতে ৩.৩ শতাংশ দর কমেছে। পাট খাতে ২.৬ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে সিরামিক খাতে ১.৬ শতাংশ, কাগজ খাতে ১.৫ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ১.২ শতাংশ, ট্যানারি খাতে দশমিক ৭ শতাংশ, খাদ্য, বিমা ও ভ্রমণ খাতে দশমিক ৪ শতাংশ ও সেবা খাতে দশমিক খাতে দশমিক ৩ শতাংশ দর কমেছে।
অন্যদিকে দর বেড়েছে ৯ খাতে। সবচেয়ে বেশি দর বেড়েছে প্রকৌশল খাতে। এই খাতে ৭২ শতাংশ দর বেড়েছে।
এছাড়া দর বাড়ার তালিকায় রয়েছে মিউচ্যুয়াল ফান্ড, আর্থিক খাত, ব্যাংক খাত, আইটি খাত, জ্বালানি খাত, বস্ত্র খাত, বিবিধ খাত ও ওষুধ খাত।
Posted ১২:২৫ পূর্বাহ্ণ | শনিবার, ০৩ অক্টোবর ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com