নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১০ অক্টোবর ২০২০ প্রিন্ট ৪৪৬ বার পঠিত
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৬ খাতে। অন্যদিকে দর বেড়েছে ৪ খাতে। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে কাগজ খাতে। এই খাতে ৩.৯ শতাংশ দর কমেছে। খাদ্য খাতে ৩.৮ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। তালিকার তৃতীয় স্থানে থাকা আইটি খাতে ৩.৬ শতাংশ দর কমেছে।
তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে জীবন বিমা খাতে ৩.৪ শতাংশ, বিবিধ খাতে ২.৬ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ ও আর্থিক খাতে ২.৪ শতাংশ, সিমেন্ট ও সিরামিক খাতে ২ শতাংশ, ব্যাংক খাতে ১.৭ শতাংশ, ফার্মা খাতে ১.৬ শতাংশ, ট্যানারি খাতে ১.১ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ও ভ্রমণ খাতে দশমিক ৯ শতাংশ ও পাট খাতে দশমিক ৮ শতাংশ দর কমেছে।
অন্যদিকে দর বেড়েছে বস্ত্র, মিউচ্যুয়াল ফান্ড, প্রকৌশল ও সাধারণ বিমা খাতে।
Posted ১২:১০ অপরাহ্ণ | শনিবার, ১০ অক্টোবর ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com