|

Advertisement
×

সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৭ খাতে

শনিবার, ২৫ জুন ২০২২   প্রিন্ট   ৩২৭ বার পঠিত

Default Image

বিদায়ী সপ্তাহে (১৯-২৩ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ১৭ খাতে দর কমেছে। আর দর বেড়েছে মাত্র ৩ খাতে। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে সেবা-আবাসন খাতে। এই খাতে ৫.১ শতাংশ দর কমেছে। সিরামিক ও সাধারণ বিমা খাতে ৪.১ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। ট্যানারি ও ভ্রমণ খাতে ৩ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে আর্থিক খাতে ২.৯ শতাংশ, আইটি খাতে ২.৪ শতাংশ, পাট খাতে ২.২ শতাংশ,সিমেন্ট খাতে ২.১ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ১.৯ শতাংশ, বস্ত্র খাতে ১.৮ শতাংশ, ব্যাংক খাতে ১.৬ শতাংশ, প্রকৌশল খাতে ১.৪ শতাংশ, জীবন বিমা খাতে ১.২ শতাংশ, খাদ্য খাতে ১.১ শতাংশ, ফার্মা ও টেলিকমিউনিকেশন খাতে দশমিক ৮ শতাংশ দর কমেছে।

এছাড়া দর বেড়েছে ৩ খাতে। খাতগুলো হচ্ছে- বিবিধ, কাগজ ও জ্বালানি-বিদ্যুৎ খাত।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:১৪ অপরাহ্ণ | শনিবার, ২৫ জুন ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com