|

Advertisement
×

সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৪ খাতের বিনিয়োগকারীরা

শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২   প্রিন্ট   ৩৭৪ বার পঠিত

সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৪ খাতের বিনিয়োগকারীরা

বিদায়ী সপ্তাহে (০৪-০৮ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ২০ খাতের মধ্যে ১৪ খাতের শেয়ারদর কমেছে। দর কমাতে ১৪ খাতের বিনিয়োগকারীরা সাপ্তাহিক রিটার্নে লোকসানে রয়েছেন। ইবিএল সিকিউরিটিজের সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য পাওয়া গেছে।

লোকসানে থাকা খাতগুলো হলো: সেবা ও আবাসন, পেপার ও প্রিন্টিং, আর্থিক, সাধারণ বিমা, বস্ত্র, জীবন বিমা, সিরামিক, তথ্যপ্রযুক্তি, প্রকৌশল, বিদ্যুৎ ও জ্বালানি, ব্যাংক, খাদ্য ও আনুষঙ্গিক, টেলিকমিউনিকেশ এবং ট্যানারী খাত।

খাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি লোকসানে রয়েছেন সেবা ও আবাসন খাতের বিনিয়োগকারীরা। এই খাতের বিনিয়োগকারীরা লোকসান গুনছেন ৯.৪০ শতাংশ।

দ্বিতীয় সর্বোচ্চ লোকসানে রয়েছেন আর্থিক খাতের বিনিয়োগকারীরা। এই খাতের বিনিয়োগকারীরা লোকসান গুনছেন ৩.২০ শতাংশ।

তৃতীয় সর্বোচ্চ লোকসানে রয়েছেন পেপার ও প্রিন্টিং খাতের বিনিয়োগকারীরা। এই খাতের বিনিয়োগকারীরা লোকসান গুনছেন ৩.২০ শতাংশ।

এছাড়া, অন্যান্য খাতের মধ্যে লোকসানে রয়েছেন সাধারণ বিমা খাতে ৩.১০ শতাংশ, বস্ত্র খাতে ২.৮০ শতাংশ, জীবন বিমা খাতে ২.২০ শতাংশ, সিরামিক খাতে ১ শতাংশ, তথ্যপ্রযুক্তি খাতে ০.৯০ শতাংশ, প্রকৌশল খাতে ০.৮০ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ০.৭০ শতাংশ, ব্যাংক খাতে ০.৬০ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ০.৬০ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ০.৬০ শতাংশ এবং ট্যানারী খাতে ০.২০ শতাংশ।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:৪০ অপরাহ্ণ | শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com