|

Advertisement
×

সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৫ খাতের

শনিবার, ২২ অক্টোবর ২০২২   প্রিন্ট   ৩১১ বার পঠিত

সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৫ খাতের

বিদায়ী সপ্তাহে (১৬-২০ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ২০ খাতের মধ্যে ১৫ খাতের শেয়ারদর কমেছে। দর কমাতে ১৫ খাতের বিনিয়োগকারীরা সাপ্তাহিক রিটার্নে লোকসানে রয়েছেন। ইবিএল সিকিউরিটিজের সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য পাওয়া গেছে।

সাপ্তাহিক রিটার্নে লোকসানে থাকা খাতগুলো হলো: ভ্রমণ ও অবকাশ, সেবা ও আবাসন, সিমেন্ট, সিরামিক, বিবিধ, সাধারণ বিমা, বস্ত্র, তথ্য প্রযুক্তি, আর্থিক, ট্যানারী, ওষুধ ও রসায়ন, প্রকৌশল, জীবন বিমা, বিদ্যুৎ ও জ্বালানি এবং ব্যাংক খাত।

খাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি লোকসানে রয়েছেন ভ্রমণ ও অবকাশ খাতের বিনিয়োগকারীরা। এই খাতের বিনিয়োগকারীরা লোকসান গুনছেন ১১.৭০ শতাংশ।

দ্বিতীয় সর্বোচ্চ লোকসানে রয়েছেন সেবা ও আবাসন খাতের বিনিয়োগকারীরা। এই খাতের বিনিয়োগকারীরা লোকসান গুনছেন ৭.৬০ শতাংশ।

তৃতীয় সর্বোচ্চ লোকসানে রয়েছেন সিমেন্ট খাতের বিনিয়োগকারীরা। এই খাতের বিনিয়োগকারীরা লোকসান গুনছেন ৬.২ শতাংশ।

এছাড়া, অন্যান্য খাতের মধ্যে লোকসানে রয়েছেন সিরামিক খাতে ৪.৮০ শতাংশ, বিবিধ খাতে ৩.৮০ শতাংশ, সাধারণ বিমা খাতে ২.৫০ শতাংশ, বস্ত্র খাতে ১.৮০ শতাংশ, তথ্য প্রযুক্তি খাতে ১.৭০ শতাংশ, আর্থিক খাতে ১.১০ শতাংশ, ট্যানারী খাতে ১ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ১ শতাংশ, প্রকৌশল খাতে ০.৮০ শতাংশ, জীবন বিমা খাতে ০.৭০ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ০.৬০ শতাংশ এবং ব্যাংক খাতে ০.২০ শতাংশ।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১০:২২ অপরাহ্ণ | শনিবার, ২২ অক্টোবর ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com