শনিবার, ১১ নভেম্বর ২০২৩ প্রিন্ট ২৫২ বার পঠিত
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ৯ খাতে। অন্যদিকে দর বেড়েছে ৮ খাতে। আর দর অপরিবর্তিত রয়েছে ৩টি খাতে। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে পাট খাতে। এই খাতে ৯.১ শতাংশ দর কমেছে। ভ্রমণ খাতে ৩.২ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। মিউচ্যুয়াল ফান্ড খাতে ২.৭ শতাংশ দর কমেছে।
তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে আইটি খাতে ১.৪ শতাংশ, জীবন বীমা খাতে দশমিক ৭ শতাংশ, ফার্মা দশমিক ৪ শতাংশ, ব্যাংক খাতে দশমিক ২ শতাংশ, সেবা খাতে দশমিক ২ শতাংশ ও খাদ্য খাতে দশমিক ১ শতাংশ দর কমেছে।
অন্যদিকে দর বেড়েছে ৮ খাতে। খাতগুলো হচ্ছে- ট্যানারি, কাগজ, প্রকৌশল, সাধারণ বীমা, সিমেন্ট, বস্ত্র, জ্বালানি-বিদ্যুৎ, বিবিধ খাত।
Posted ০৩:২৬ অপরাহ্ণ | শনিবার, ১১ নভেম্বর ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com