Ad
x

সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৮ খাতে

শুক্রবার, ২৬ জানুয়ারি ২০২৪   প্রিন্ট   ২৫৩ বার পঠিত

সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৮ খাতে

বিদায়ী সপ্তাহে (২১-২৫ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৮ খাতে। এক সময়ে দর বেড়েছে ২ খাতে।

ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে আর্থিক খাতে। এই খাতে ২২.৬০ শতাংশ দর কমেছে। ২১.০০ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্রকৌশল খাত। একই সময়ে ১৯.৬০ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে বস্ত্র খাতে।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে- বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১৫.৭০ শতাংশ, সিরামিক খাতে ১৫.৩০ শতাংশ, লাইফ ইন্স্যুরেন্স খাতে ১২.৫০ শতাংশ, চামড়া খাতে ১১.৭০ শতাংশ, সেবা ও আবাসন খাতে ১১.০০ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৯.৮০ শতাংশ, প্রকাশনা খাতে ৯.৬০ শতাংশ, ভ্রমণ ও অবকাশ খাতে ৩.৭০ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ৩.৬০ শতাংশ, ব্যাংক খাতে ৩.০০ শতাংশ, তথ্য প্রযুক্তি খাতে ১.৯০ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ১.৫০ শতাংশ, সিমেন্ট খাতে ১.১০ শতাংশ, জেনারেল ইন্স্যুরেন্স খাতে ০.৬০ শতাংশ এবং খাদ্য ও আনুষঙ্গিক খাতে ০.৩০ শতাংশ দর কমেছে।

এদিকে, পাট খাতে ৪.৪০ শতাংশ এবং পাট খাতে ১.৩০ শতাংশ দর বেড়েছে।

 

 

Facebook Comments Box

Posted ১০:৫৯ অপরাহ্ণ | শুক্রবার, ২৬ জানুয়ারি ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com