Ad
x

সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৮ খাতে

শুক্রবার, ০৮ মার্চ ২০২৪   প্রিন্ট   ৩৯২ বার পঠিত

সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৮ খাতে

বিদায়ী সপ্তাহে (০৩-০৭ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৮ খাতে। এর ফলে এই ১০ খাতের বিদায়ী সপ্তাহে লোকসানে রয়েছে বিনিয়োগকারীরা। একই সময়ে দর বেড়েছে ২ খাতে।
ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে খাদ্য ও আনুষঙ্গিক খাতে। এই খাতে ৭.৭০ শতাংশ দর কমেছে। ৫.৩০ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লাইফ ইন্স্যুরেন্স খাত। একই সময়ে ৫.১০ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে টেলিকমিউনিকেশন খাত।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে- আর্থিক খাতে ৫.১০ শতাংশ, সেবা ও আবাসন খাতে ২.৭০ শতাংশ, বস্ত্র খাতে ৩.২০ শতাংশ, সিমেন্ট খাতে ২.৭০ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানী খাতে ২.৪০ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ২.৩০ শতাংশ, প্রকৌশল প্রযুক্তি খাতে ২.১০ শতাংশ, কাগজ ও প্রকাশনা খাতে ১.৭০ শতাংশ, ভ্রমণ ও অবকাশ খাতে ১.৫০ শতাংশ, জেনারেল ইন্স্যুরেন্স খাতে ১.৩০ শতাংশ, বিবিধ খাতে ১.২০ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ১.১০ শতাংশ, ব্যাংক খাতে ১.১০ শতাংশ এবং তথ্য প্রযুক্তি খাতে ০.৭০ শতাংশ।

এদিকে, সাপ্তাহিক রিটার্নে দর বৃদ্ধি পাওয়া কোম্পানি ২টির মধ্যে- পাট খাতে ৫০ শতাংশ ও চামড়া খাতে ০.২০ শতাংশ দর কমেছে।

 

Facebook Comments Box

Posted ০৬:০৭ অপরাহ্ণ | শুক্রবার, ০৮ মার্চ ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com