Ad
x

সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ২০ খাতে

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪   প্রিন্ট   ২৯৮ বার পঠিত

সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ২০ খাতে

বিদায়ী সপ্তাহে (২৪-২৮ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ২০ খাতে। এর ফলে এই ২০ খাতের বিদায়ী সপ্তাহে লোকসানে রয়েছে বিনিয়োগকারীরা। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে প্রকৌশল খাতে। এই খাতে ৬.৪০ শতাংশ দর কমেছে। ৫.৮০ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে চামড়া খাত। একই সময়ে ৫.৪০ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে ভ্রমণ ও অবকাশ খাত।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে- আর্থিক খাতে ৫.১০ শতাংশ বস্ত্র খাতে ৪.৯০ শতাংশ, সেবা ও আবাসন খাতে ৪.৯০ শতাংশ, জেনারেল ইন্স্যুরেন্সের ৪.৯০ শতাংশ, কাগজ ও প্রকাশনা খাতে ৪.৩০ শতাংশ, সিরামিকস খাতে ৪.০০ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ৩.৯০ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৩.৬০ শতাংশ, পাট খাতে ৩.৬০ শতাংশ, তথ্য প্রযুক্তি খাতে ৩.৬০ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ৩.২০ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ২.৯০ শতাংশ, বিবিধ খাতে ১.১০ শতাংশ, ব্যাংক খাতে ১.২০ শতাংশ, সিমেন্ট খাতে ১.২০ শতাংশ, লাইফ ইন্স্যুরেন্স খাতে ২.৪০ শতাংশ এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে ২.৫০ শতাংশ।

 

Facebook Comments Box

Posted ১২:১৬ অপরাহ্ণ | শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com