Ad
x

সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১১ খাতে

শনিবার, ২৪ অক্টোবর ২০২০   প্রিন্ট   ৪৩৫ বার পঠিত

সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১১ খাতে

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১১ খাতে। অন্যদিকে দর বেড়েছে ৯ খাতে। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে প্রকৌশল খাতে। এই খাতে ৬.৬ শতাংশ দর কমেছে। পাট খাতে ৪.৬ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। তালিকার তৃতীয় স্থানে থাকা টেলিকমিউনিকেশন খাতে ৩.১ শতাংশ দর কমেছে।
তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে বস্ত্র খাতে ২.৯ শতাংশ, সেবা-আবাসন খাতে ২.২ শতাংশ, সিরামিক খাতে ২ শতাংশ, কাগজ খাতে ১.৬ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ১.৪ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ১ শতাংশ, বিবিধ ও আইটি খাতে দশমিক ৮ শতাংশ করে দর কমেছে।
অন্যদিকে দর বেড়েছে ৯ খাতে। সবচেয়ে বেশি দর বেড়েছে সাধারণ বিমা খাতে। এই খাতে ১৭.২ শতাংশ দর বেড়েছে।
এছাড়া জীবন বিমা খাতে ৫.৮ শতাংশ, আর্থিক খাতে ৩.২ শতাংশ, সিমেন্ট খাতে ২.৩ শতাংশ, ট্রাভেল খাতে ১.৫ শতাংশ, ব্যাংক ও ফার্মা খাতে দশমিক ৮ শতাংশ, খাদ্য খাতে দশমিক ৩ শতাংশ ও ট্যানারি খাতে দশমিক ১ শতাংশ দর বেড়েছে।

Facebook Comments Box

Posted ০৮:৩৬ অপরাহ্ণ | শনিবার, ২৪ অক্টোবর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com