|

Advertisement
×

সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৬ খাতের

শনিবার, ১৮ মে ২০২৪   প্রিন্ট   ২৮১ বার পঠিত

সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৬ খাতের

বিদায়ী সপ্তাহে (১২-১৬ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ১৬ খাতে দর কমেছে। এর ফলে এই ১৬ খাতের লোকসানে রয়েছে বিনিয়োগকারীরা। একই সময়ে দর বেড়েছে ৫ খাতের বিনিয়োগকারীরা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে পাট খাতে। এ খাতে বিদায়ী সপ্তাহে দর কমেছে ৯.৪০ শতাংশ। ৬.৪০ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে কাগজ ও প্রকাশনা খাত। একই সময়ে ৫.০০৫ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে ভ্রমণ ও অবকাশ খাত।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে- সিমেন্ট খাতে ৪.৪০ শতাংশ, সেবা ও আবাসন খাতে ৩.৭০ শতাংশ, বস্ত্র খাতে ৩.৬০ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ৩.৫০ শতাংশ, তথ্য প্রযুক্তি খাতে ৩.৫০ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ৩.৪০ শতাংশ, খাদ্য ও আনুষি খাতে ৩.২০ শতাংশ, প্রকৌশল খাতে ৩.২০ শতাংশ, সিরামিক খাতে ৩.১০ শতাংশ, ব্যাংক খাতে ২.৩০ শতাংশ, বিবিধ খাতে ০.৪০ শতাংশ এবং চামড়া খাতে ১.৩০ শতাংশ দর কমেছে।

এদিকে, সাপ্তাহিক রিটার্নে সবচেয় বেশি দর বেড়েছে লাইফ ইন্স্যুরেন্স খাতে। এই খাতে দর বেড়েছে ৭.৯০ শতাংশ।

অন্য খাতগুলোর মধ্যে- বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৪.৬০ শতাংশ, আর্থিক খাতে ২.৬০ শতাংশ, জেনারেল ইন্স্যুরেন্স খাতে ০.৪০ শতাংশ এবং মিউচ্যুয়াল ফান্ড খাতে ০.১০ শতাংশ দর বেড়েছে।

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০১:০৫ পূর্বাহ্ণ | শনিবার, ১৮ মে ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com