|

Advertisement
×

সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৮ খাতের

শুক্রবার, ৩১ মে ২০২৪   প্রিন্ট   ৩০০ বার পঠিত

Default Image

বিদায়ী সপ্তাহে (২৬-৩০ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর ১৮ খাতের কমেছে। এর ফলে এই ১৭ খাতের বিনিয়োগকারীরা লোকসানে রয়েছে। একই সময়ে দর বেড়েছে ৩ খাতে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে পাট খাতে। এ খাতে বিদায়ী সপ্তাহে দর কমেছে ১০.২৯ শতাংশ। ৪.৬৯ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে তথ্য প্রযুক্তি খাত। একই সময়ে ৪.১০ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে আর্থিক খাত।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে- কাগজ ও প্রকাশনা খাতে ৩.৫৯ শতাংশ, জেনারেল ইন্স্যুরেন্স খাতে ৩.৩৯ শতাংশ, প্রকৌশল খাতে ৩.৩১ শতাংশ, চামড়া খাতে ৩.১১ শতাংশ, লাইফ ইন্স্যুরেন্স খাতে ২.৬৬ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ১.৭ শতাংশ, বিবিধ খাতে ১.৬৬ শতাংশ, সেবা ও আবাসন খাতে ১.৩৩ শতাংশ, বস্ত্র খাতে ১.১৮ শতাংশ, ব্যাংক খাতে ০.৮৭ শতাংশ, ভ্রমণ ও অবকাশ খাতে ০.৩৬ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ০.৩৪ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ০.৩২ শতাংশ, সিমেন্ট খাতে ০.০৭ শতাংশ এবং সিরামিক খাতে ০.০৪ শতাংশ দর কমেছে।

এদিকে, সাপ্তাহিক রিটার্নে সবচেয় বেশি দর বেড়েছে করপোরেট খাতে। এই খাতে দর বেড়েছে ০.৮২ শতাংশ। ০.৩৯ শতাংশ দর বেড়ে দ্বিতীয় স্থানে রয়েছে মিউচ্যুয়াল ফান্ড খাতে এবং ০.২২ শতাংশ দর বেড়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে।

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৫:২৯ অপরাহ্ণ | শুক্রবার, ৩১ মে ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com