নিজস্ব প্রতিবেদক
শনিবার, ৩১ অক্টোবর ২০২০ প্রিন্ট ৪৩৩ বার পঠিত
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৭ খাতে। অন্যদিকে দর বেড়েছে ৩ খাতে। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে পাট খাতে। এই খাতে ৭.৫ শতাংশ দর কমেছে। প্রকৌশল খাতে ৬.৩ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। তৃতীয় স্থানে থাকা জীবন বীমা খাতের ৫.৩ শতাংশ দর কমেছে।
তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে সিমেন্ট খাতে ৪ শতাংশ, বস্ত্র খাতে ৩.৭ শতাংশ, বিবিধ খাতে ৩.৪ শতাংশ, আর্থিক খাতে ২.৮ শতাংশ, ওষুধ ও খাদ্য খাতে ২.১ শতাংশ, সাধারণ বিমা খাতে ১.৯ শতাংশ, কাগজ ও সিরামিক খাতে ১.৫ শতাংশ, সেবা-আবাসন খাতে ১.৪ শতাংশ, আইটি খাতে ১.৩ শতাংশ, ভ্রমণ-অবকাশ খাতে দশমিক ৮ শতাংশ, ট্যানারি খাতে দশমিক ৫ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে দশমিক ২ শতাংশ দর কমেছে।
অন্যদিকে দর বেড়েছে মিউচ্যুয়াল ফান্ড, জ্বালানি-বিদ্যুৎ ও ব্যাংক খাতে।
Posted ১১:৫৩ পূর্বাহ্ণ | শনিবার, ৩১ অক্টোবর ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com