Ad
x

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১১ খাতে

শনিবার, ২২ আগস্ট ২০২০   প্রিন্ট   ৪৪৩ বার পঠিত

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১১ খাতে

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১১ খাতে। অন্যদিকে দর কমেছে ৯ খাতে। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে বিবিধ খাতে। এই খাতে ১০.৮ শতাংশ দর বেড়েছে। এরপরে মিউচ্যুয়াল ফান্ড খাতে ৮.৯ শতাংশ দর বেড়েছে। আর্থিক খাতে ৮.১ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া অন্য খাতগুলোর মধ্যে আইটি খাতে ৫.৯ শতাংশ, ফার্মা খাতে ৩.১ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৩ শতাংশ, সিমেন্ট খাতে ২.১ শতাংশ, ব্যাংক খাতে ১.৮ শতাংশ, বস্ত্র খাতে দশমিক ৯ শতাংশ, সেবা-আবাসন খাতে দশমিক ১ শতাংশ দর বেড়েছে।

অন্যদিকে দর কমেছে ৯ খাতে। সবচেয়ে বেশি দর কমেছে জীবন বিমা খাতে। এই খাতে ৭.১ শতাংশ দর কমেছে। তালিকায় থাকা অন্য খাতগুলো হচ্ছে- ট্যানারি, টেলিকমিউনিকেশন, ভ্রমণ, খাদ্য, কাগজ, প্রকৌশল, পাট ও সাধারণ বিমা খাত।

Facebook Comments Box

Posted ০৩:০৮ অপরাহ্ণ | শনিবার, ২২ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com