Ad
x

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১২ খাতে

রবিবার, ১৫ আগস্ট ২০২১   প্রিন্ট   ৪০০ বার পঠিত

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১২ খাতে

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১২ খাতে। অন্যদিকে দর কমেছে ৮ খাতে।

লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে বিবিধ খাতে। এই খাতে ৬.৬ শতাংশ দর বেড়েছে। এরপরে আর্থিক খাতে ৫.২৬ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। সিমেন্ট খাতে ৪.৬৮ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে ব্যাংক খাতে ২.২৬ শতাংশ, সিরামিক খাতে দশমিক ৯২ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ১.৭৬ শতাংশ, আইটি খাতে ২.৬৬ শতাংশ, কাগজ খাতে ১.১৯ শতাংশ, ওষুধ খাতে ১.৬২ শতাংশ ও ট্যানারি খাতে দশমিক ৩৯ শতাংশ দর বেড়েছে।

অন্যদিকে দর কমেছে বাকী ৮ খাতে। খাতগুলো হচ্ছে- প্রকৌশল, সাধারণ বিমা, জীবন বিমা, পাট, মিউচ্যুয়াল ফান্ড, সেবা-আবাসন, টেলিকমিউনিকেশন, ভ্রমণ-অবকাশ খাত।

Facebook Comments Box

Posted ১২:৫৭ অপরাহ্ণ | রবিবার, ১৫ আগস্ট ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com