সোমবার ২৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ৮ খাতের

নিজস্ব প্রতিবেদক

শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১   প্রিন্ট   ৩৭১ বার পঠিত

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ৮ খাতের

বিদায়ী সপ্তাহে (১৯-২৩ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ৮ খাতের। ইবিএল সিকিউরিটিজ সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, খাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি মুনাফা পেয়েছেন প্রকৌশল এবং ভ্রমণ ও অবকাশ খাতের বিনিয়োগকারীরা। এই দুই খাতের বিনিয়োগকারীরা মুনাফা পেয়েছেন ৫.৬০ শতাংশ।

দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা পেয়েছেন সেবা ও আবাসন খাতের বিনিয়োগকারীরা। এ খাতের বিনিয়োগকারীরা মুনাফা পেয়েছেন ৩.৯০ শতাংশ।

তৃতীয় সর্বোচ্চ মুনাফা পেয়েছেন বস্ত্র খাতের বিনিয়োগকারীরা ৩.৮০ শতাংশ।

এছাড়া, তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে সাধারণ বিমা খাতে ২ শতাংশ, সিমেন্ট খাতে ০.৮০ শতাংশ, জীবন বিমা খাতে ০.৫০ শতাংশ এবং ওষুধ ও রসায়ন খাতে ০.৫০ শতাংশ মুনাফা পেয়েছেন।

অপরদিকে, ১১ খাতের বিনিয়োগকারীরা লোকসানে রয়েছেন। খাতগুলো হলো- পেপার ও প্রিন্টিং খাতে ৫.৭০ শতাংশ, পাট খাতে ৫.৭০ শতাংশ, মিউচুয়াল ফান্ড খাতে ৩.১০ শতাংশ, সিরামিক খাতে ১.৬০ শতাংশ, তথ্যপ্রযুক্তি খাতে ১.৪০ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ১.২০ শতাংশ, ব্যাংক খাতে ১ শতাংশ, ট্যানারী খাতে ০.৭০ শতাংশ, টেলিকম খাতে ০.৬০ শতাংশ, জ্বালানি খাতে ০.৪০ শতাংশ, বিবিধ খাতে ০.২০ শতাংশ।

এদিকে আর্থিক খাতের দর অপরিবর্তিত ছিল।

Facebook Comments Box
×

Posted ০১:৩৫ অপরাহ্ণ | শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com