সোমবার ২৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৪ খাতের

নিজস্ব প্রতিবেদক

শনিবার, ১২ ফেব্রুয়ারি ২০২২   প্রিন্ট   ২৮৩ বার পঠিত

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৪ খাতের

বিদায়ী সপ্তাহে (৬-১০ ফেব্রুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৪ খাতের। এর ফলে এই ১৪ খাতের বিনিয়োগকারীরা সাপ্তাহিক রিটানে মুনাফায় রয়েছেন। ইবিএল সিকিউরিটিজের সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য পাওয়া গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি মুনাফায় রয়েছেন ভ্রমণ ও অবকাশ খাতের বিনিয়োগকারীরা। এই খাতের বিনিয়োগকারীরা মুনাফা গুণছেন ৮.৪০ শতাংশ।

দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা পেয়েছেন সাধারণ বিমা খাতের বিনিয়োগকারীরা। এখাতের বিনিয়োগকারীরা মুনাফায় রয়েছেন ৩.৯০ শতাংশ।

তৃতীয় সর্বোচ্চ মুনাফা পেয়েছেন সেবা ও আবাসন খাতের বিনিয়োগকারীরা। এখাতের বিনিয়োগকারীরা মুনাফা গুণছেন ৩.৯০ শতাংশ।

এছাড়া, বিনিয়োগকারীরা বস্ত্র খাতে ২.৫০ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ২.৪০ শতাংশ, প্রকৌশল খাতে ২.৪০ শতাংশ, আর্থিক খাতে ১.৭০ শতাংশ, ট্যানারী খাতে ১.৬০ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ১.৬০ শতাংশ, সিমেন্ট খাতে ১.১০ শতাংশ, মিউচুয়াল ফান্ড খাতে ০.৯০ শতাংশ, ব্যাক খাতে ০.৮০ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ০.৪০ শতাংশ, পাট খাতে ০.১০ শতাংশ মুনাফায় রয়েছেন।

 

Facebook Comments Box
×

Posted ০১:০৬ অপরাহ্ণ | শনিবার, ১২ ফেব্রুয়ারি ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com