|

Advertisement
×

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ৭ খাতের

শনিবার, ২৮ মে ২০২২   প্রিন্ট   ২৯৬ বার পঠিত

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ৭ খাতের

বিদায়ী সপ্তাহে (২২-২৬ মে) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ৭ খাতের। দর বাড়াতে এই ৭ খাতের বিনিয়োগকারীরা সাপ্তাহিক রিটার্নে ভালো মুনাফায় রয়েছেন। ইবিএল সিকিউরিটিজের সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য পাওয়া গেছে।

মুনাফায় থাকা খাতগুলো হলো- পেপার ও প্রিন্টিং, আর্থিক, জীবন বিমা, বস্ত্র, সেবা ও আবাসন, পাট এবং বিদ্যুৎ ও জ্বালানি।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি মুনাফা পেয়েছেন পেপার ও প্রিন্টিং খাতের বিনিয়োগকারীরা। এই খাতের বিনিয়োগকারীরা মুনাফা গুণছেন ৫.৬০ শতাংশ।

দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা পেয়েছেন আর্থিক খাতের বিনিয়োগকারীরা। এই খাতের বিনিয়োগকারীরা মুনাফা গুণছেন ১.৯০ শতাংশ।

তৃতীয় সর্বোচ্চ মুনাফা পেয়েছেন জীবন বিমা খাতের বিনিয়োগকারীরা। এই খাতের বিনিয়োগকারীরা মুনাফা গুণছেন ১.৫০ শতাংশ।

এছাড়া, বিনিয়োগকারীরা মুনাফা পেয়েছেন বস্ত্র খাতে ১.৩০ শতাংশ, সেবা ও আবাসন খাতে ১.১০ শতাংশ, পাট খাতে ০.৯০ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ০.৪০ শতাংশ।

 

Facebook Comments Box

Posted ০৩:২৪ অপরাহ্ণ | শনিবার, ২৮ মে ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com