সোমবার ২৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে সব খাতের

শনিবার, ০৬ আগস্ট ২০২২   প্রিন্ট   ২৬১ বার পঠিত

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে সব খাতের

বিদায়ী সপ্তাহে (৩১ জুলাই-০৪ আগস্ট) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ২০ খাতের। ইবিএল সিকিউরিটিজের সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য পাওয়া গেছে।

জানা যায়, সাপ্তাহিক রিটার্নে ভালো মুনাফায় থাকা খাতগুলো হলো: বিবিধ, সেবা ও আবাসন, বস্ত্র, সিমেন্ট, পেপার ও প্রিন্টিং, ভ্রমণ ও অবকাশ, আর্থিক, সাধারণ বিমা, সিরামিক, জীবন বিমা, তথ্যপ্রযুক্তি, প্রকৌশল, ওষুধ ও রসায়ন ব্যাংক, টেলিকমিউনিকেশন, পাট, বিদ্যুৎ ও জ্বালানি, খাদ্য ও আনুষঙ্গিক, ট্যানারী এবং মিউচুয়াল ফান্ড।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি মুনাফা পেয়েছেন বিবিধ খাতের বিনিয়োগকারীরা। এখাতের বিনিয়োগকারীরা মুনাফা গুণছেন ৯ শতাংশ।

দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা পেয়েছেন সেবা ও আবাসন খাতের বিনিয়োগকারীরা। এখাতের বিনিয়োগকারীরা মুনাফা গুণছেন ৮.৯০ শতাংশ।

তৃতীয় সর্বোচ্চ মুনাফা পেয়েছেন বস্ত্র খাতের বিনিয়োগকারীরা। এখাতের বিনিয়োগকারীরা মুনাফা গুণেছেন ৮.৬০ শতাংশ।

এছাড়া, বিনিয়োগকারীরা সাপ্তাহিক রিটার্নে মুনাফায় রয়েছেন সিমেন্ট খাতে ৮.৩০ শতাংশ, পেপার ও প্রিন্টিং খাতে ৭.৯০ শতাংশ, ভ্রমণ ও অবকাশ খাতে ৬.৯০ শতাংশ, আর্থিক খাতে ৬.৫০ শতাংশ, সাধারণ বিমা খাতে ৬ শতাংশ, সিরামিক খাতে ৫.৮০ শতাংশ, জীবন বিমা খাতে ৫.৩০ শতাংশ, তথ্যপ্রযুক্তি খাতে ৫.১০ শতাংশ, প্রকৌশল খাতে ৪.৮০ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ৪.৬০ শতাংশ, ব্যাংক খাতে ৪.৩০ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ৪.২০ শতাংশ, পাট খাতে ৩.৯০ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৩.৫০ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ৩.৪০ শতাংশ, ট্যানারী খাতে ৩.১০ শতাংশ এবং মিউচুয়াল ফান্ড খাতে ২.৬০ শতাংশ।

 

Facebook Comments Box
×

Posted ০৩:১৯ অপরাহ্ণ | শনিবার, ০৬ আগস্ট ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com