|

Advertisement
×

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৯ খাতের

শনিবার, ০৩ সেপ্টেম্বর ২০২২   প্রিন্ট   ৪৮২ বার পঠিত

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৯ খাতের

বিদায়ী সপ্তাহে (২৮ আগস্ট-০১ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৯ খাতের। খাতগুলো হলো- সেবা ও আবাসন, ভ্রমণ ও অবকাশ, সিমেন্ট, পাট, পেপার ও প্রিন্টিং, বিবিধ, সিরামিক, সাধারণ বিমা, বস্ত্র, ব্যাংক, বিদ্যুৎ ও জ্বালানি, প্রকৌশল, জীবন বিমা, মিউচুয়াল ফান্ড, ওষুধ ও রসায়ন, খাদ্য ও আনুষঙ্গিক, টেলিকমিউনিকেশন, তথ্যপ্রযুক্তি, আর্থিক এবং ট্যানারী। দর বাড়ার ফলে এই ১৯ খাত থেকে মুনাফা হয়েছে বিনিয়োগকারীদের। ইবিএল সিকিউরিটিজের সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য পাওয়া গেছে।

জানা যায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে সেবা ও আবাসন খাতের। সপ্তাহজুড়ে এই খাতের দর বেড়েছে ১২.২০ শতাংশ। দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে ভ্রমণ ও অবকাশ খাতের। এই খাতের দর বেড়েছে ৭.৯০ শতাংশ। তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে সিমেন্ট খাতের। এই খাতের দর বেড়েছে ৫.২০ শতাংশ।

অন্য খাতগুলোর মধ্যে- সাপ্তাহিক রিটার্নে মুনাফায় থাকা অন্যান্য খাতগুলোর মধ্যে পাট খাতে ৫.২০ শতাংশ, পেপার ও প্রিন্টিং খাতে ৪.৮০ শতাংশ, বিবিধ খাতে ৪.৮০ শতাংশ, সিরামিক খাতে ৪.৪০ শতাংশ, সাধারণ বিমা খাতে ৪.৪০ শতাংশ, বস্ত্র খাতে ২.৭০ শতাংশ, ব্যাংক খাতে ২.৩০ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ২.২০ শতাংশ, প্রকৌশল খাতে ১.৭০ শতাংশ, জীবন বিমা খাতে ১.৭০ শতাংশ, মিউচুয়াল ফান্ড খাতে ১.৩০ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ১ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ০.৭০ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ০.৬০ শতাংশ, তথ্যপ্রযুক্তি খাতে ০.৬০ শতাংশ এবং আর্থিক খাতে ০.৪০ শতাংশ। কেবল ট্যানারী খাত লোকসানে রয়েছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০১:১৯ অপরাহ্ণ | শনিবার, ০৩ সেপ্টেম্বর ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com