Ad
x

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১০ খাতের

শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২   প্রিন্ট   ২৬৪ বার পঠিত

Default Image

বিদায়ী সপ্তাহে (১৮-২২ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১০ খাতের। এর ফলে ১০ খাতের বিনিয়োগকারীরা সাপ্তাহিক রিটার্নে মুনাফায় রয়েছেন। খাতগুলো হলো- তথ্য প্রযুক্তি, প্রকৌশল, বিদ্যুৎ ও জ্বালানি, লাইফ ইন্স্যুরেন্স, বিবিধ, কাগজ ও প্রকাশনা, ওষুধ ও রসায়ন, সেবা ও আবাসন, টেলিকমিউনিকেশন এবং ভ্রমণ ও অবকাশ।

জানা যায়, খাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে ভ্রমণ খাতের। সপ্তাহজুড়ে এ খাতে দর বেড়েছে ২০.৫০ শতাংশ।
দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে তথ্য ও প্রযুক্তি খাতের। সপ্তাহজুড়ে এই খাতের দর বেড়েছে ১০.০০ শতাংশ। তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে কাগজ ও প্রকাশনা খাতের। সপ্তাহজুড়ে এই খাতের দর বেড়েছে ৬.৬০ শতাংশ।

অন্য খাতগুলোর মধ্যে- সেবা ও আবসন খাতে ৪.৬০ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ২.৩০ শতাংশ, বিবিধ খাতের ২.৩০ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতের ১.৭০ শতাংশ, লাইফ ইন্স্যুরেন্স খাতের ০.৩০ শতাংশ, প্রকৌশল খাতের ০.১০ শতাংশ এবং টেলিকমিনিকেশন খাতের ০.১০ শতাংশ দর বেড়েছে।

 

Facebook Comments Box

Posted ০১:৫৭ অপরাহ্ণ | শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com