Ad
x

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১২ খাতে

শনিবার, ০৬ এপ্রিল ২০২৪   প্রিন্ট   ৪৪০ বার পঠিত

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১২ খাতে

বিদায়ী সপ্তাহে (৩১ মার্চ-০৪ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দও বেড়েছে ১২ খাতে। এর ফলে এই ১২ খাতের বিদায়ী সপ্তাহে মুনাফায় রয়েছে বিনিয়োগকারীরা। একই সময়ে ৮ খাতে দর কমেছে। এর ফলে ওই ৮ খাতের বিনিয়োগকারীরা লোকসানে রয়েছে। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে বস্ত্র খাতে। এই খাতে ৪.৭০ শতাংশ দর বেড়েছে। ৩.৭০ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সিরামিকস খাত। একই সময়ে ১.২০ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে খাদ্য ও আনুষঙ্গিক খাত।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে- প্রকৌশল খাতে ১.১০ শতাংশ, তথ্য প্রযুক্তি খাতে ০.৭০ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ০.৭০ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ০.৭০ শতাংশ, চামড়া খাতে ০.৬০ শতাংশ, আর্থিক খাতে ০.৪০ শতাংশ, জেনারেল ইন্স্যুরেন্স খাতে ০.৪০ শতাংশ, সেবা ও আবাসন খাতে ০.৪০ শতাংশ এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে ০.৩০ শতাংশ দর বেড়েছে।

এদিকে, বিদায়ী সপ্তাহে সাপ্তাহিক রিটার্নে সবচেয়ে বেশি দর কমেছে লাইফ ইন্স্যুরেন্স খাতে। সপ্তাহজুড়ে এ খাতে দর কমেছে ৩.০০ শতাংশ। দ্বিতীয় সর্বোচ্চ দর কমেছে ভ্রমণ ও অবকাশ খাতে। সপ্তাহজুড়ে এ খাতে দর কমেছে ১.২০ শতাংশ। তৃতীয় সর্বোচ্চ সিমেন্ট খাতে ১.১০ শতাংশ দর কমেছে।

অন্য খাতগুলোর মধ্যে- মিউচ্যুয়াল ফান্ড খাতে ০.৮০ শতাংশ, পাট খাতে ০.৮০ শতাংশ, কাগজ ও প্রকাশনা খাতে ০.১০ শতাংশ, বিবিধ খাতে ০.১০ শতাংশ এবং ব্যাংক খাতে ০.১০ শতাংশ দর কমেছে।

 

Facebook Comments Box

Posted ০৩:৪৪ অপরাহ্ণ | শনিবার, ০৬ এপ্রিল ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com