অনলাইন ডেস্ক
শনিবার, ১১ মে ২০২৪ প্রিন্ট ২০৮ বার পঠিত
বিদায়ী সপ্তাহে (০৫- ০৯ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ১৩ খাতে দর বেড়েছে। এর ফলে মুনাফায় রয়েছে এই ১৩ খাতের বিনিয়োগকারীরা। একই সময়ে দও কমেছে ৮ খাতের বিনিয়োগকারীরা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে সেবা ও আবাসন খাতে। এ খাতে বিদায়ী সপ্তাহে দর বেড়েছে ৯.০০ শতাংশ। ৭.৮৪ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আর্থিক খাত। একই সময়ে ৫.০৫ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে বস্ত্র খাত।
তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে- মিউচ্যুয়াল ফান্ড খাতে ৪.২৬ শতাংশ, পাট খাতে ৩.৪৬ শতাংশ, চামড়া খাতে ১.৫৯ শতাংশ, ভ্রমণ ও আবাসন খাতে ১.৫৭ শতাংশ, বিবিধ খাতে ১.৩৪ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ১.২৪ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ১.১৫ শতাংশ, করপোরেট বন্ড খাতে ০.৬৫ শতাংশ, ব্যাংক খাতে ০.২৬ শতাংশ এবং সিরামিক খাতে ০.০৫ শতাংশ দর বেড়েছে।
Posted ০৮:১২ অপরাহ্ণ | শনিবার, ১১ মে ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com