সোমবার ২৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৪ খাতে

নিজস্ব প্রতিবেদক

শনিবার, ০৯ জানুয়ারি ২০২১   প্রিন্ট   ৪৪৫ বার পঠিত

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৪ খাতে

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৪ খাতে এবং দর কমেছে বাকী ৬ খাতে। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে টেলিকম খাতে। এই খাতে ১৮.৩ শতাংশ দর বেড়েছে। এরপরে আর্থিক খাতে ১৩.২ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। সিমেন্ট খাতে ৯.৫ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে সেবা খাতে ৯.৪ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৮ শতাংশ, ব্যাংক খাতে ৭ শতাংশ, বিবিধ খাতে ৫.৭ শতাংশ, জ্বালনি-বিদ্যুৎ খাতে ৪.৫ শতাংশ, সিরামিক খাতে ৪.২ শতাংশ, খাদ্য খাতে ২.২ শতাংশ, বস্ত্র খাতে ১.১ শতাংশ, ভ্রমণ খাতে ৬ শতাংশ, জীবন বিমা খাতে ৩ শতাংশ ও ফার্মা খাতে ১ শতাংশ দর বেড়েছে।

অন্যদিকে দর কমেছে ৬ খাতে। সবচেয়ে বেশি দর কমেছে পাট খাতে। এই খাতে ১০.৪ শতাংশ দর কমেছে। এছাড়া অন্য খাতগুলো হচ্ছে- সাধারণ বিমা, প্রকৌশল, কাগজ, ট্যানারি ও আইটি খাত।

Facebook Comments Box
×

Posted ০৩:৪১ অপরাহ্ণ | শনিবার, ০৯ জানুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com