|

Advertisement
×

সাপ্তাহিক রিটার্নে ১০ খাতে লোকসান বিনিয়োগকারীদের

শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫   প্রিন্ট   ১৯০ বার পঠিত

সাপ্তাহিক রিটার্নে ১০ খাতে লোকসান বিনিয়োগকারীদের

বিদায়ী সপ্তাহে (১৬-২০ ফেব্রুয়ারি’২৫) সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১০ খাতে। এর ফলে এই ১০ খাতের বিনিয়োগকারীরা লোকসানে রয়েছে। একই সময়ে সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ৯ খাতে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে সিরামিক খাতে। বিদায়ী সপ্তাহে এই খাতে দর কমেছে ১.৯০ শতাংশ। ১.৩০ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সেবা ও আবাসন খাত। একই সময়ে ১.৩০ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে জেনারেল ইন্স্যুরেন্স খাত।

লোকসান হওয়া অন্য খাতের মধ্যে- প্রকৌশল খাতে ০.৬০ শতাংশ, ট্যানারি খাতে ০.৬০ শতাংশ, বিবিধ খাতে ০.২০ শতাংশ, ব্যাংক খাতে ০.২০ শতাংশ, সিরামিক খাতে ০.১০ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ০.০১ শতাংশ এবং খাদ্য ও আনুষঙ্গিক খাতে ০.০২ শতাংশ দর কমেছে।

Facebook Comments Box

Posted ০৪:৫৯ অপরাহ্ণ | শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com