Ad
x

সাপ্তাহিক রিটার্নে ১১ খাতে লোকসান বিনিয়োগকারীদের

শুক্রবার, ০২ মে ২০২৫   প্রিন্ট   ১৯৪ বার পঠিত

সাপ্তাহিক রিটার্নে ১১ খাতে লোকসান বিনিয়োগকারীদের

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (২৭-৩০ এপ্রিল’২৫) সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১১ খাতে। এর ফলে এই ১১ খাতের বিনিয়োগকারীরা লোকসানে রয়েছে। একই সময়ে সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ৭ খাতে এবং অপরিবর্তিত রয়েছে ২ খাতে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে টেলিকমিউনিকেশন খাতে। বিদায়ী সপ্তাহে এই খাতে দর কমেছে ৫.১০ শতাংশ। ৩.৩০ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আর্থিক খাত। একই সময়ে ২.৯০ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে ভ্রমণ ও অবকাশ খাত।

লোকসান হওয়া অন্য খাতের মধ্যে- লাইফ ইন্স্যুরেন্স খাতে ২.৪০ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ২.২০ শতাংশ, পাট খাতে ১.৫০ শতাংশ, ব্যাংক এবং জেনারেল ইন্স্যুরেন্স খাতে ১.৩০ শতাংশ, প্রকৌশল ও ট্যানারি খাতে ০.৩০ শতাংশ এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে ০.০৪ শতাংশ দর কমেছে।

 

 

Facebook Comments Box

Posted ০৬:২৪ অপরাহ্ণ | শুক্রবার, ০২ মে ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com