অনলাইন ডেস্ক
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ প্রিন্ট ৪৪৪ বার পঠিত
বিদায়ী সপ্তাহে (২২-২৬ ডিসেম্বর’২৪) সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৫ খাতে। এর ফলে এই ১৫ খাতের বিনিয়োগকারীরা লোকসানে রয়েছে। একই সময়ে সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ৪ খাতে এবং অপরিবর্তিত রয়েছে একটিতে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে আর্থিক খাতে। বিদায়ী সপ্তাহে এই খাতে দর কমেছে ৩.৬০ শতাংশ। ২.৩০ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে কাগজ ও প্রকাশনা খাত। একই সময়ে ২.০০ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে সিরামিকস, সেবা ও আবাসন এবং বিদ্যুৎ ও জ্বালানি খাত।
লোকসান হওয়া অন্য খাতের মধ্যে- পাট খাতে ১.৮০ শতাংশ, ভ্রমণ ও অবকাশ খাতে ১.৩০ শতাংশ, লাইফ ইন্স্যুরেন্স খাতে ১.২০ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ১.১০ শতাংশ, সিমেন্ট খাতে ১.০০ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ১.০০ শতাংশ, বস্ত্র খাতে ০.৯০ শতাংশ, জেনারেল ইন্স্যুরেন্স খাতে ০.৮০ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ০.৬০ শতাংশ এবং ব্যাংক খাতে ০.৪০ শতাংশ দর কমেছে।
এদিকে, সাপ্তাহিক রিটার্নে সবচেয়ে বেশি দর বেড়েছে খাদ্য ও আনুষঙ্গিক খাতে। এ খাতে সাপ্তাহিক রিটার্নে ১.৫০ শতাংশ দর বেড়েছে।
অন্য খাতগুলোর মধ্যে- বিবিধ খাতে ০.৫০ শতাংশ, ট্যানারি খাতে ০.৪০ শতাংশ এবং তথ্য প্রযুক্তি খাতে ০.৩০ শতাংশ দর বেড়েছে।
Posted ০৭:৪৬ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com