অনলাইন ডেস্ক
শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪ প্রিন্ট ৪৭১ বার পঠিত
বিদায়ী সপ্তাহে (০১-০৫ ডিসেম্বর) সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ৯ খাতে। এর ফলে এই ৯ খাতের বিনিয়োগকারীরা লোকসানে রয়েছে। একই সময়ে সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ৯ খাতে এবং অপরিবর্তিত রয়েছে সিমেন্ট ও খাদ্য ও আনুষঙ্গিক খাত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে পাট খাতে। বিদায়ী সপ্তাহে এই খাতে দর কমেছে ২.৭০ শতাংশ। ২.১০ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লাইফ ইন্স্যুরেন্স খাত। একই সময়ে ২.০০ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে জেনারেল ইন্স্যুরেন্স খাত।
লোকসান হওয়া অন্য খাতের মধ্যে- তথ্য প্রযুক্তি খাতে ১.০০ শতাংশ, প্রকৌশল খাতে ০.৫০ শতাংশ, ব্যাংক খাতে ০.৪০ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ২০.৩০ শতাংশ, বিবিধ খাতে ০.১০ শতাংশ এবং বিদ্যুৎ ও জ্বালানী খাতে ০.০১ শতাংশ দর কমেছে।
Posted ০৯:২৮ অপরাহ্ণ | শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন