|

Advertisement
×

সাপ্তাহিক লুজারের শীর্ষে বিডি ওয়েল্ডিং

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০   প্রিন্ট   ৪১৭ বার পঠিত

সাপ্তাহিক লুজারের শীর্ষে বিডি ওয়েল্ডিং

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লুজারের শীর্ষে বাংলাদেশ ওয়েল্ডিং ইলেক্ট্রোস। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বাংলাদেশ ওয়েল্ডিংয়ের শেয়ার দর সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরু আগে ছিল ২৬.৬০ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ২৩.১০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৩.৫০ টাকা বা ১৩.১৬ শতাংশ কমেছে। এর মাধ্যমে বাংলাদেশ ওয়েল্ডিং ডিএসইর টপটেন লুজার তালিকায় উঠে আসে।

ডিএসইর টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মুন্নু সিরামিকের ১১.৪৯ শতাংশ, হাক্কানি পাল্পের ১০.৯১ শতাংশ, উসমানিয়া গ্লাসের ১০.৬০ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১০.৩৯ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ৯.৬১ শতাংশ, মিথুন নিটিংয়ের ৯.৪৯ শতাংশ, স্টাইলক্রাফটের ৮.৫৬ শতাংশ, একটিভ ফাইনের ৮.৪৩ শতাংশ এবং শমরিতা হসপিটালের শেয়ার দর ৮.২৫ শতাংশ কমেছে।

Facebook Comments Box

Posted ০৬:৪৭ অপরাহ্ণ | শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com