|

Advertisement
×

সাপ্তাহিক লুজারের শীর্ষে জেনারেশন নেক্সট

শনিবার, ৩১ অক্টোবর ২০২০   প্রিন্ট   ৫০২ বার পঠিত

সাপ্তাহিক লুজারের শীর্ষে জেনারেশন নেক্সট

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সমাপ্ত সপ্তাহে টপটেন লুজার বা দর কমার শীর্ষে রয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ২৭.৬৬ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য পাওয়া যায়।

তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ২ কোটি ৬৩ লাখ ৩২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬৫ লাখ ৮৩ হাজার টাকা।

লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে রেনউক যজ্ঞেশ্বর লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ২৫ দশমিক ২৪ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১ কোটি ৬৬ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪১ কোটি ৬২ হাজার টাকা।

সাভার রিফ্যাক্ট্ররিজ তৃতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বোচ্চ দর কমেছে ২২.৮৬ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১ কোটি ৪০ লাখ ৯১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩৫ লাখ ২২ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ, ফাইন ফুডস, তাল্লু স্পিনিং, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ফ্যামিলি টেক্স, তুংহাই নিটিং ও ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেড।

Facebook Comments Box

Posted ১১:৫৪ পূর্বাহ্ণ | শনিবার, ৩১ অক্টোবর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com