নিজস্ব প্রতিবেদক
শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০ প্রিন্ট ৭৪৫ বার পঠিত
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর কমার শীর্ষে রয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৮.৭৮ শতাংশ।
ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।
তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৫৪ কোটি ২৫ লাখ ৬৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১০ কোটি ৮৫ লাখ ১৩ হাজার টাকা।
লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে ইউনিলভার কনজিউমার কেয়ার লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৫ দশমিক ৯৪ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২৬ কোটি ৮৯ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫ কোটি ৩৭ লাখ ৯৩ হাজার টাকা।
জিকিউ বলপেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বোচ্চ দর কমেছে ১৩.৪৩ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৫ কোটি ২৩ লাখ ৪০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৪ লাখ ৬৮ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইনটেক লিমিটেড, বাংলাদেশ ল্যাম্পস, সাভার রিফ্যাক্ট্ররিজ, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, অ্যারামিট লিমিটেড, আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ড ও সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস লিমিটেড।
Posted ০১:৪৮ অপরাহ্ণ | শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com