|

Advertisement
×

সাপ্তাহিক লুজারের শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স

শনিবার, ০৯ জানুয়ারি ২০২১   প্রিন্ট   ৫৭১ বার পঠিত

সাপ্তাহিক লুজারের শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক টপটেন লুজার বা দর পতনের শীর্ষে ছিল বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৪.২৯ শতাংশ। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ২৩ কোটি ১৮ লাখ ১২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪ কোটি ৬৩ লাখ ৬২ হাজার টাকা।
লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে দেশ গার্মেন্টস লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৩ দশমিক ৭৭ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২ কোটি ৯৬ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫৯ লাখ ৩৪ হাজার টাকা।
শাইনপুকুর সিরামিকস তালিকার তৃতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বোচ্চ দর কমেছে ১২.৮০ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১০০ কোটি ৮৪ লাখ ৪১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২০ কোটি ১৬ লাখ ৮৮ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ, ফাইন ফুডস, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, ড্যাফোডিল কম্পিউটার্স, এশিয়া ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স ও প্রভাতি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:১২ অপরাহ্ণ | শনিবার, ০৯ জানুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com