শনিবার ১৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সাপ্তাহিক লুজারের শীর্ষে জিলবাংলা

নিজস্ব প্রতিবেদক

শনিবার, ১৬ জানুয়ারি ২০২১   প্রিন্ট   ৪৪৫ বার পঠিত

সাপ্তাহিক লুজারের শীর্ষে জিলবাংলা

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে জিলবাংলা সুগার মিলস লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ২১.৪১ শতাংশ।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ১ কোটি ৩৫ লাখ ৮৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৭ লাখ ১৬ হাজার টাকা।

লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে ন্যাশনাল পলিমার লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ২০ দশমিক ৯৫ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৫ কোটি ৫৪ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ১০ লাখ ৮৪ হাজার টাকা।

ক্রিস্টাল ইন্স্যুরেন্স তালিকার তৃতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বোচ্চ দর কমেছে ১৬.১৭ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৪৫ কোটি ৯৭ লাখ ৭৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৯ কোটি ১৯ লাখ ৫৪ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এডিএন টেলিকম, পিপলস ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ, দুলামিয়া কটন স্পিনিং মিলস ও মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted` ২:২৩ অপরাহ্ণ | শনিবার, ১৬ জানুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

প্রধান সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com