নিজস্ব প্রতিবেদক
শনিবার, ০১ মে ২০২১ প্রিন্ট ৪৪০ বার পঠিত
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে ফারইস্ট ফিন্যান্স লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১১.১১ শতাংশ।
ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।
তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৩৮ লাখ ৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭ লাখ ৬০ হাজার টাকা।
লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে কেয়া কসমেটিকস লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১০ দশমিক ৫৩ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১৫ কোটি ৯০ লাখ ৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ১৮ লাখ ১ হাজার টাকা।
এম.এল ডাইং লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বোচ্চ দর কমেছে ৯.২৩ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৪ লাখ ৩৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮৭ হাজার ৮০০ টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সুহৃদ ইন্ডাস্ট্রিজ, প্রাইম ব্যাংক, শেপার্ড ইন্ডাস্ট্রিজ, বিডি ফিন্যান্স, নুরানী ডাইং অ্যান্ড সোয়েটার, সায়হাম টেক্সটাইল ও সায়হাম কটন মিলস লিমিটেড।
Posted ১১:৫৪ পূর্বাহ্ণ | শনিবার, ০১ মে ২০২১
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com