|

Advertisement
×

সাপ্তাহিক লুজারের শীর্ষে অগ্রণী ইন্স্যুরেন্স

শনিবার, ১৫ মে ২০২১   প্রিন্ট   ৭২৯ বার পঠিত

সাপ্তাহিক লুজারের শীর্ষে অগ্রণী ইন্স্যুরেন্স

বিদায়ী সপ্তাহে (৯-১২ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে অগ্রণী ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস অগ্রণী ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬৫.৭০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫৫.৭০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ১০ টাকা বা ১৫.২২ শতাংশ কমেছে। এর মাধ্যমে অগ্রণী ইন্স্যুরেন্স ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৮.৯৯ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৬.৮৮ শতাংশ, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৬.৪৬ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টসের ৬.১৩ শতাংশ, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ৫.৯২ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৫.৬৭ শতাংশ, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ৫.৬৩ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৫.৫২ শতাংশ এবং ওয়ান ব্যাংকের শেয়ার দর ৫.৪১ শতাংশ কমেছে।

Facebook Comments Box

Posted ১০:৫২ অপরাহ্ণ | শনিবার, ১৫ মে ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com