নিজস্ব প্রতিবেদক
শনিবার, ০৫ জুন ২০২১ প্রিন্ট ৩৩৩ বার পঠিত
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে ফার্স্ট ফিন্যান্স লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৫.৫৮ শতাংশ।
ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।
তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ১ কোটি ৪৩ লাখ ১৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৮ লাখ ৬৩ হাজার টাকা।
লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৪ দশমিক ৬৩ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৪ কোটি ৪ লাখ ৯৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮০ লাখ ৯৯ হাজার টাকা।
ঢাকা ব্যাংক লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বোচ্চ দর কমেছে ১৩.৭৭ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৩৫ কোটি ৮৯ লাখ ৩৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭ কোটি ১৭ লাখ ৮৭ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইমাম বাটন, এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, তাওফিকা ফুডস অ্যান্ড অ্যাগ্রো, সোস্যাল ইসলামী ব্যাংক, ওয়াইম্যাক্স ইলেকট্রোডস ও প্রাইম ব্যাংক লিমিটেড।
Posted ০২:২৬ অপরাহ্ণ | শনিবার, ০৫ জুন ২০২১
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com