নিজস্ব প্রতিবেদক
শনিবার, ২০ নভেম্বর ২০২১ প্রিন্ট ৩৭৫ বার পঠিত
বিদায়ী সপ্তাহে (১৪ থেকে ১৮ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লুজারের শীর্ষে অবস্থান করছে ন্যাশনাল ফিড মিলস। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে ন্যাশনাল ফিড মিলসের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৩.৮০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৯.২০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৪.৬০ টাকা বা ১৯.৩৩ শতাংশ কমেছে। এর মাধ্যমে ন্যাশনাল ফিড মিলস ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্রিমিয়ার সিমেন্টের ১৭.৩০ শতাংশ, সায়হাম কটনের ১৬.২৩ শতাংশ, বিডি থাইয়ের ১৫.৫৫ শতাংশ, প্যাসিফিক ডেনিমসের ১৫.১১ শতাংশ, ফু-ওয়াং ফুডের ১৪.৯৭ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ১৪.৭১ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ১৪ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ১৩.৩৭ শতাংশ এবং দেশ গার্মেন্টসের শেয়ার দর ১৩.১৮ শতাংশ কমেছে।
Posted ০১:২৫ পূর্বাহ্ণ | শনিবার, ২০ নভেম্বর ২০২১
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com