|

Advertisement
×

সাপ্তাহিক লুজারের শীর্ষে এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড

শনিবার, ০৫ মার্চ ২০২২   প্রিন্ট   ২৯১ বার পঠিত

সাপ্তাহিক লুজারের শীর্ষে এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড

বিদায়ী সপ্তাহে ১৬.৮৫ শতাংশ দর কমে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

জানা যায়, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ২ কোটি ৭ লাখ ৩৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪১ লাখ ৪৭ হাজার টাকা।

লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে ক্রাউন সিমেন্ট পিলসি। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৩.৯৪ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২ কোটি ৩২ লাখ ৯০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪৬ লাখ ৫৮ হাজার টাকা।

আরএকে সিরামিকস লিমিটেড লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বোচ্চ দর কমেছে ১০.৯৪ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২৫ কোটি ৩৩ লাখ ৫৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫ কোটি ৬ লাখ ৭১ হাজার টাকা।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-আমান ফিড, হামিদ ফেব্রিক্স, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, ইউনিলিভার কনজিউমার কেয়ার, সাউথবাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক, অ্যাসোসিয়েটেড অক্সিজেন ও সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড।

 

Facebook Comments Box

Posted ০২:৪৯ অপরাহ্ণ | শনিবার, ০৫ মার্চ ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com