|

Advertisement
×

সাপ্তাহিক লুজারের শীর্ষে জনতা ইন্সুরেন্স

শনিবার, ১৬ জুলাই ২০২২   প্রিন্ট   ৩৫৭ বার পঠিত

সাপ্তাহিক লুজারের শীর্ষে জনতা ইন্সুরেন্স

বিদায়ী সপ্তাহে (১২-১৪ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লুজারের শীর্ষে জনতা ইন্সুরেন্সের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, সপ্তাহের শুরুতে জনতা ইন্সুরেন্সের উদ্বোধনী দর ছিল ৩৪ টাকা ৯০ পয়সা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩১ টাকা ৯০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে দর কমেছে ৩ টাকা বা ৮.৬০ শতাংশ। এর মাধ্যমে জনতা ইন্সুরেন্স ডিএসইর সাপ্তাহিক দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে প্রগতি লাইফ ইন্সুরেন্সের ৬.৬৩ শতাংশ, এনআরবিসি ব্যাংকের ৬.২৮ শতাংশ, ইয়াকিন পলিমারের ৬.৬৩ শতাংশ, রবি আজিয়াটার ৫.৬০ শতাংশ, মেঘনা ইন্সুরেন্সের ৫.৫৬ শতাংশ, মুন্নু ফেব্রিক্সের ৫.৫১ শতাংশ, খুলনা পাওয়ারের ৫.৪৩ শতাংশ, এমারল্ড অয়েলের ৫.৪৩ শতাংশ, বিজিআইসির ৫.৩৯ শতাংশ দর কমেছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:০৪ অপরাহ্ণ | শনিবার, ১৬ জুলাই ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com