নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১৫ আগস্ট ২০২০ প্রিন্ট ৫৬৯ বার পঠিত
সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১০.৫৯ শতাংশ।
ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।
তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৩ কোটি ৯৪ লাখ ৪৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৯৮ লাখ ৬১ হাজার টাকা।
লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে আর্গন ডেনিমস লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৮ দশমিক ৩০ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১২ কোটি ১১ লাখ ২৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ২ লাখ ৮০ হাজার টাকা।
ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ তৃতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়রটির সর্বোচ্চ দর কমেছে ৭.৬০ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১২ লাখ ৭৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ লাখ ১৯ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আইপিডিসি ফিন্যান্স, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা কনডেন্সড মিল্ক, কাশেম ইন্ডাস্ট্রিজ, গ্লোবাল হেভি কেমিক্যালস ও রূপালী ইন্স্যুরেন্স লিমিটেড।
Posted ০১:২৪ অপরাহ্ণ | শনিবার, ১৫ আগস্ট ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com