|

Advertisement
×

সাপ্তাহিক লুজারের শীর্ষে ইউনিয়ন ক্যাপিটাল

শনিবার, ০৩ সেপ্টেম্বর ২০২২   প্রিন্ট   ৩২০ বার পঠিত

সাপ্তাহিক লুজারের শীর্ষে ইউনিয়ন ক্যাপিটাল

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৪.৮১ শতাংশ।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ১৭ কোটি ৮৭ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৫৭ লাখ ৪৯ হাজার টাকা।

সানলাইফ ইন্স্যুরেন্স লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১০.৮৬ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১২ কোটি ১৯ লাখ ৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৪৩ লাখ টাকা।

বিডি মনোস্পুল পেপার ৯.৫৬ শতাংশ দর কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জুট স্পিনার্স, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, আইপিডিসি ফিন্যান্স, সোনারগাঁও টেক্সটাইল, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেড।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০১:২৪ অপরাহ্ণ | শনিবার, ০৩ সেপ্টেম্বর ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com