নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১৫ অক্টোবর ২০২২ প্রিন্ট ২৬১ বার পঠিত
বিদায়ী সপ্তাহে (১০- ১৩ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, সপ্তাহজুড়ে কোম্পানিটির দর ১১.৩৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৩৯ টাকায় ২০ পয়সায় । সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয়েছে ৮৬ কোটি ১০ লাখ ৯ হাজার টাকার।
সাপ্তাহিক লুজার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিকন ফার্মার দর ১০.৫৩ শতাংশ কমে দাঁয়িছে ৩৪০ টাকা ৭০ পয়সায়। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির মোট ৩৫ কোটি ৫১ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
সাপ্তাহিক লুজার তালিকায় তৃতীয় স্থানে থাকা বসুন্ধরা পেপার মিলসের শেয়ার দর ১০.১৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৭৬ টাকা ১০ পয়সায়। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির মোট ৪৮ কোটি ৬৬ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
সাপ্তাহিক লুজার তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- কপারটেকের ৯.৯৮ শতাংশ, ওরিয়ন ফার্মার ৯.৬৬ শতাংশ, ন্যাশনাল পলিমারের ৯.৫৭ শতাংশ, শাহজীবাজার পাওয়ারের ৯.০৯ শতাংশ, কহিনুর কেমিক্যালের ৯.০৭ শতাংশ, বিবিএস ক্যাবলসের ৮.৬০ শতাংশ এবং মালেক স্পিনিংয়ের ৮.০০ শতাংশ দর কমেছে।
Posted ১২:৪৪ পূর্বাহ্ণ | শনিবার, ১৫ অক্টোবর ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com