|

Advertisement
×

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪   প্রিন্ট   ৪১১ বার পঠিত

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

বিদায়ী সপ্তাহে (২২-২৬ ডিসেম্বর’২৪) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে লেনদেন তালিকার শীর্ষস্থান দখল করেছে ওরিয়ন ইনফিউশন।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ৮২ কোটি ৪৯ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৭.০৩ শতাংশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ২০ কোটি ৬২ লাখ ৩০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৪২৪ টাকা ৮০ পয়সা।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে রবি আজিয়েটা। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪৫ কোটি ৩ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৮৪ শতাংশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১১ কোটি ২৫ লাখ ৯০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ২৮ টাকায়।

সাপ্তাহিক লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে- বাংলাদেশ শিপিং কর্পোরেশন। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪০ কোটি ৮২ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৪৮ শতাংশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১০ কোটি ২০ লাখ ৮০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৯৪ টাকা ৫০ পয়সায়।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিকন ফার্মার ৩৭ কোটি ১৬ লাখ টাকা, জিপিএইচ ইস্পাতের ২৭ কোটি ৫৬ লাখ টাকা, ফাইন ফুডসের ২৬ কোটি ৫৯ লাখ ৬০ হাজার টাকা, ওয়াইম্যাক্স ইলেক্ট্রোডের ২৬ কোটি ৫৮ লাখ ৪০ হাজার টাকা, খান ব্রাদার্সের ২৬ কোটি ৯ লাখ ৬০ হাজার টাকা, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ২০ কোটি ২২ লাখ ৮০ হাজার টাকা এবং আইসিবির ২০ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৭:৪২ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com