অনলাইন ডেস্ক
শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫ প্রিন্ট ২৭৫ বার পঠিত
বিদায়ী সপ্তাহে (০৫-০৯ জানুয়ারি’২৫) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে লেনদেন তালিকার শীর্ষস্থান দখল করেছে ফাইন ফুডস।
সপ্তাহজুড়ে কোম্পানিটির ১১১ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৬.৪৪ শতাংশ।
সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ২২ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ২৫৪ টাকা ৫০ পয়সা।
লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাংক। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৯০ কোটি ১ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৫.১৯ শতাংশ।
সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১৮ কোটি ৩০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৩৩ টাকা ৮০ পয়সায়।
সাপ্তাহিক লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে- রবি আজিয়েটা। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪৫ কোটি ৭৮ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৬৪ শতাংশ।
সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৯ কোটি ১৫ লাখ ৭০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ২৯ টাকা ৫০ পয়সায়।
এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ওরিয়ন ইনফিউশনের ৪৩ কোটি ৫৬ লাখ টাকা, খান ব্রাদার্সের ৪৩ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা, অগ্নী সিস্টেমসের ৩৮ কোটি ১৩ লাখ ৫০ হাজার টাকা, ওয়াইম্যাক্স ইলেক্ট্রোডের ৩৬ কোটি ৪ লাখ ৫০ হাজার টাকা, বিএসসির ৩৪ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা, গ্রামীণ ফোনের ৩৩ কোটি ৩০ লাখ টাকা এবং রিলায়েন্স ওয়ানের ৩২ কোটি ৭৭ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ০৪:০০ অপরাহ্ণ | শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
bankbimaarthonity.com | saed khan
এ বিভাগের আরও খবর
আর্কাইভ ক্য
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ||||||
| ২ | ৩ | ৪ | ৫ | ৭ | ৮ | |
| ৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ | ১৫ |
| ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
| ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ | ৯ |
| ৩০ | ৩১ | |||||
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com