রবিবার ১৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সাপ্তাহিক লেনদেনের শীর্ষস্থানে ব্রাক ব্যাংক

শনিবার, ১৬ মে ২০২৬   প্রিন্ট   ২০ বার পঠিত

সাপ্তাহিক লেনদেনের শীর্ষস্থানে ব্রাক ব্যাংক

বিদায়ী সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে ব্রাক ব্যাংক পিএলসি। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৭৪ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৮.৪৪ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে। লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ডমিনেজ স্টিল অ্যান্ড বিল্ডিং সিস্টেমস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩১ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৬১ শতাংশ। তৃতীয় স্থানে রয়েছে মুন্নু সিরামিকস। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩০ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৪৪ শতাংশ। এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এনসিসি ব্যাংক ১৮ কোটি ১৪ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজ ১৭ কোটি ৩৫ লাখ, এপেক্স স্পিনিং ১৬ কোটি ৬৮ লাখ, লাভেলো আইসক্রিম ১৫ কোটি ৯১ লাখ, আরডি ফুড ১২ কোটি ৪৯ লাখ, একমি পেস্টিসাইডস ১২ কোটি ১৮ লাখ ও সিটি জেনারেল ইন্স্যুরেন্স ১১ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

Facebook Comments Box

Posted ০২:০৪ অপরাহ্ণ | শনিবার, ১৬ মে ২০২৬

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com