নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১৬ মে ২০২৬ প্রিন্ট ২১ বার পঠিত
সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ১৪ খাতে দর বেড়েছে। এর ফলে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৪ খাতের কোম্পানিতেই বিনিয়োগকারীদের মুনাফা হয়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, আলোচিত সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে জীবন বীমা খাতে। এই খাতে ৯.৭১ শতাংশ দর বেড়েছে। পাট খাতে ৫.৯৯ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আইটি খাতে ৪.৪৮ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। এছাড়া তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে আর্থিক খাতে ৪ শতাংশ, ট্যানারি খাতে ৩.১৫ শতাংশ, সাধারণ বিমা খাতে ২.৫ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ২.১৭ শতাংশ, সিরামিক খাতে ২.০৪ শতাংশ, বস্ত্র খাতে ১.৯৩ শতাংশ, ভ্রমণ-অবকাশ খাতে ১.৭৮ শতাংশ, প্রকৌশল খাতে ১.৩৭ শতাংশ, কর্পোরেট বন্ড খাতে দশমিক ৯৩ শতাংশ, কাগজ খাতে দশমিক ৪৭ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে দশমিক ৩৯ শতাংশ দর বেড়েছে।
Posted ০২:১৭ অপরাহ্ণ | শনিবার, ১৬ মে ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com